প্রাইভেসি পলিসি
আপনার কোন তথ্য আমরা নিই, কেন নিই আর কীভাবে রাখি।
সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬
এই পলিসি কার জন্য
এই পলিসি sohojIT-এর ওয়েবসাইট sohojitbd.com এবং আমাদের ফার্মেসি সফটওয়্যার ঔষধখাতা (OushodhKhata) ব্যবহারকারীদের জন্য।
ওয়েবসাইটে আপনি যে তথ্য দেন
- অর্ডার করলে: ওয়েবসাইটের নাম, ডোমেইন, মোবাইল নম্বর, ইমেইল, ফেসবুক পেজের নাম ও লিংক, bKash ট্রানজেকশন আইডি আর আপনার নোট।
- যোগাযোগ ফর্মে: নাম, মোবাইল নম্বর, ইমেইল, বিষয় আর বার্তা।
এই তথ্য আমরা অর্ডার সম্পন্ন করতে, পেমেন্ট মেলাতে, আপনার সাথে যোগাযোগ করতে আর সাপোর্ট দিতে ব্যবহার করি।
কুকি ও পরিসংখ্যান
সাইট ঠিকমতো চালাতে কিছু কুকি লাগে। কতজন সাইটে আসছেন আর বিজ্ঞাপন কেমন কাজ করছে তা বুঝতে আমরা Google Analytics আর Meta Pixel ব্যবহার করতে পারি। এগুলো নিজেদের নিয়মে কুকি রাখে। ব্রাউজারের সেটিং থেকে আপনি কুকি বন্ধ করতে পারেন।
ঔষধখাতা সফটওয়্যারের তথ্য
দোকানের পণ্য, স্টক, বিক্রি, কাস্টমার আর হিসাবের তথ্য দোকানের নিজের। প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখা হয়, এক দোকান অন্য দোকানের তথ্য দেখতে পারে না।
দোকানের অনুরোধে সমস্যা সমাধান করতে আমাদের অ্যাডমিন দোকানের অ্যাকাউন্টে ঢুকতে পারেন। প্রতিবার ঢোকার কারণ লিখতে হয়, আর তা লগে থাকে।
দোকানের মালিক সফটওয়্যার থেকে নিজের সব তথ্য নামিয়ে নিতে পারেন।
ব্যাকআপ ও Google Drive
তথ্য হারানো ঠেকাতে সফটওয়্যারের ডেটাবেসের নিয়মিত ব্যাকআপ নেওয়া হয়। ব্যাকআপ ফাইল encrypt করে রাখা হয় আর একটি কপি Google Drive-এ পাঠানো হয়। সার্ভারে দৈনিক ব্যাকআপ প্রায় ৩০ দিন থাকে।
এই কাজে "OushodhKhata Backup" অ্যাপ Google Drive-এর শুধু drive.file অনুমতি নেয়। এতে অ্যাপ শুধু নিজের তৈরি ব্যাকআপ ফাইল নিয়েই কাজ করতে পারে, Drive-এর অন্য কোনো ফাইল দেখতে পারে না। Google থেকে পাওয়া তথ্য অন্য কাউকে দেওয়া হয় না, বিক্রি করা হয় না, বিজ্ঞাপনে ব্যবহার করা হয় না।
তথ্য কার সাথে শেয়ার হয়
আপনার তথ্য আমরা বিক্রি করি না। কাজ চালাতে যেসব সেবা লাগে শুধু সেগুলোর কাছে তথ্য যায়, যেমন সার্ভার, Google Drive আর পেমেন্ট মাধ্যম। আইন অনুযায়ী বাধ্য হলে কর্তৃপক্ষকে তথ্য দিতে হতে পারে।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের জানান। তবে হিসাব বা আইনের প্রয়োজনে কিছু তথ্য রাখতে হতে পারে।
যোগাযোগ
ইমেইল: hello@sohojitbd.com, ফোন: 01797-506292, ঠিকানা: ঢাকা অফিস: মিরপুর ১০, ঢাকা
Summary in English
sohojIT collects the details you enter in our order and contact forms to fulfil orders and support you. A pharmacy's data in OushodhKhata belongs to that pharmacy and is kept apart from every other pharmacy.
The "OushodhKhata Backup" app uses the Google Drive drive.file scope only to store encrypted backup files it creates. It cannot see other files in Drive. Data from Google is not sold, not shared with third parties and not used for advertising.
To see, correct or delete your data, write to hello@sohojitbd.com.