বাবুকে নিরাপদে গোসল করানোর সহজ নিয়ম
Kids Comfort BD টিম 23 অক্টোবর 2026 ৩ মিনিটে পড়ুন
নবজাতককে প্রতিদিন গোসল করানোর দরকার নেই — সপ্তাহে ২–৩ বার যথেষ্ট। বাকি দিনগুলোতে নরম ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই হয়।
পানির তাপমাত্রা: কনুই ডুবিয়ে দেখুন — হালকা কুসুম গরম হলে ঠিক আছে।
সব কিছু হাতের কাছে রাখুন: তোয়ালে, জামা, ডায়াপার আগে থেকেই গুছিয়ে রাখুন। গোসলের সময় বাবুকে এক মুহূর্তের জন্যও একা রাখবেন না।
গোসলের পর: মাথা ঢাকা ক্যাপ তোয়ালে দিয়ে দ্রুত মুছে ফেলুন, যাতে ঠান্ডা না লাগে। ত্বকের ভাঁজগুলো শুকনো রাখুন।
আপনি চাইলে Kids Comfort BD থেকে আপনার বাবুর প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো দেখে আসতে পারেন
প্রোডাক্ট দেখুন
