গাওয়া ঘিতে ঝরঝরে চিনিগুঁড়া পোলাও
৩৫ মিনিটখাস কিচেন টিম
দাওয়াত মানেই পোলাও, আর পোলাওয়ের আসল জাদু লুকিয়ে থাকে ঘিতে। সঠিক সময়ে, সঠিক পরিমাণে খাঁটি গাওয়া ঘি দিলে চিনিগুঁড়া চালের প্রতিটি দানা থাকে ঝরঝরে আর সুগন্ধে ভরে যায় পুরো বাড়ি।
যা যা লাগবে
- চিনিগুঁড়া চাল — ২ কাপ (৩০ মিনিট ভিজিয়ে রাখা)
- খাস গাওয়া ঘি — ৪ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি — ১ কাপ
- এলাচ, দারুচিনি, তেজপাতা — পরিমাণমতো
- গরম পানি — সাড়ে ৩ কাপ
- লবণ ও চিনি — স্বাদমতো
ধাপে ধাপে
- ১
হাঁড়িতে ৩ চামচ ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন।
- ২
গরম মসলা দিয়ে ভেজে নিন, তারপর ঝরানো চাল দিয়ে ৫ মিনিট নাড়ুন।
- ৩
গরম পানি, লবণ ও এক চিমটি চিনি দিয়ে ঢেকে দিন।
- ৪
পানি শুকিয়ে এলে বাকি ঘি ও বেরেস্তা ছড়িয়ে ১০ মিনিট দমে রাখুন।